শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ কুলাউড়ার ওসি মোহাম্মদ আলী মাহমুদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪

 

দ্বিতীয় বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম। বুধবার (১০ জুলাই) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারের ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম-বার।

এ ছাড়াও কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

জানা যায়, ওসি মোহাম্মদ আলী মাহমুদ কুলাউড়া থানায় যোগদানের পর থেকে থানায় আগত সেবাগ্রহীতাদের মানবিকভাবে পুলিশি সেবা প্রদান-সেবার মান বৃদ্ধি, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় তাকে অভিন্ন মানদণ্ডের আলোকে জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করা হয় । এর আগে তিনি এপ্রিল মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ।

এক প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে কুলাউড়া থানা পুলিশ বদ্ধ পরিকর। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণাকে সামনে রেখে সাঁড়াশি অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অব্যাহত আছে। আমার এ অর্জন কুলাউড়া থানার সকল সদস্যসহ উপজেলাবাসীকে উৎসর্গ করলাম।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh