মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

মৌলভীবাজার জেলার ডিসি প্রত্যাহার

ফারজানা আহমেদ
  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি) ড.উর্মি বিনতে সালামকে প্রত্যাহার করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার আলাদা দুটি প্রজ্ঞাপনে সিলেটের তিন জেলাসহ দেশের ২৫টি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে সরকার।

প্রথম ধাপে ২৫ জেলা প্রশাসককে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

এ ছাড়া ঢাকার ডিসি আনিসুর রহমানকে ওয়াকফ প্রশাসক কার্যালয়ের উপ-ওয়াকফ প্রশাসক, সিলেটের ডিসি শেখ রাসেল হাসানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক, হবিগঞ্জের ডিসি মোছা. জিলুফা সুলতানাকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক, ময়মনসিংহের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বাংলাদেশ জুট করপোরেশনের সচিব, মাগুরার ডিসি মোহাম্মদ আবু নাসের বেগকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সচিব, রংপুরের ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, গাইবান্ধার ডিসি কাজী নাহিদ রাসুলকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক, নওগাঁর ডিসি মো. গোলাম মওলাকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আঞ্চলিক পরিচালক করা হয়েছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh