বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

বাংলাদেশকে ২০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিল ফ্রান্স

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

বাংলাদেশকে ২০ লাখ ৬ হাজার ৪০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মেরিন সু দেশটির দেওয়া টিকা হস্তান্তর করেন। ফ্রান্সের উপহারের এসব টিকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের কাছে হস্তান্তর করা হয়।

এই টিকা হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্স সফরে বিরল সম্মাননা দেওয়া হয়। এমন সম্মাননা আগে কখনও দিতে দেখিনি আমি। ফ্রান্স আমাদের ২০ লাখ ৬ হাজার ৪০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে। আমি খবর পেয়েছি সুইডেনও বাংলাদেশকে ৫ লাখ ৩০ হাজার ২০০ ডোজ টিকা দেবে। এভাবে টিকা আসতে থাকবে।

ফ্রান্সকে টিকা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্রান্স আমাদের যে টিকা উপহার দিল এটা আমাদের টিকাদান কর্মসূচিকে বেগবান করবে। ফ্রান্স সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ফ্রান্সের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। টিকা উপহারের বিষয়টি সামনের দিনে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh