শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

বায়ু দূষণে বাংলাদেশ বিশ্বের শীর্ষে, মানুষের আয়ু কমেছে প্রায় ৫ বছর

ফারজানা আহমেদ
  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিশ্বের সবগুলো দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দূষিত দেশ এবং সূক্ষ্ম কণা বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের আয়ু ৪ দশমিক ৮ বছর কমেছে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এমনই ভয়াবহ তথ্য জানিয়েছে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স।

তারা বলেছে, জাতিসংঘের রিকমেন্ডশন অনুযায়ী যদি বাতাসের মান বজায় রাখা যেত তাহলে একজন বাংলাদেশির গড় আয়ু ৪ দশমিক ৮ বছর বেশি থাকত। এরমধ্যে কিছু অঞ্চলের অবস্থা আরও বেশি খারাপ। বিশেষ করে রাজধানী ঢাকার দুই কাছের জেলা গাজীপুর এবং নরসিংদীতে বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু কমেছে ছয় বছরেরও বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের সবাই বায়ু দূষণের মধ্যে বসবাস করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যে গাইডলাইন রয়েছে সেটির তুলনায় বাংলাদেশের সব জায়গায় গড় সূক্ষ্ম কণা বায়ুদূষণের পরিমাণ বেশি।

বাংলাদেশের সবচেয়ে কম দূষিত বিভাগ হলো সিলেট। কিন্তু সেখানে সূক্ষ্ম কণা বায়ু দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের চেয়ে ৬ দশমিক ৭ শতাংশ বেশি।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশিদের আয়ু বায়ুদূষণের কারণে ৪ দশমিক ৮ বছর, তামাকজাত পণ্য খাওয়ার কারণে দুই বছর এবং শিশু ও মাতৃত্বকালীন অপুষ্ঠির কারণে ১ দশমিক ৪ বছর কমেছে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে সূক্ষ্ম কণা দূষণ ২০২১ সালের তুলনায় ২২ শতাংশ কম ছিল। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দূষণের মাত্রা উর্ধ্বদিকে থাকলেও ২০২২ সালে এসে একটি কমে।

২০২২ সালে দূষণের পরিমাণ যে পরিমাণে কমেছিল এটি যদি ধরে রাখা যেত তাহলে বাংলাদেশিরা গত এক দশকের তুলনায় আরও এক বছর বেশি বাঁচত।

এছাড়া দূষণ নিয়ে যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মানা যেত তাহলে ঢাকার বাসিন্দাদের গড় আয়ু ৫ দশমিক ৬ বছর বাড়ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh