শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

হাসিমপুর মাদ্রাসায় হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

 

কুলাউড়া উপজেলার কর্মধা উইনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামে অবস্থিত পশ্চিম হাসিমপুর জামিলিয়া ইসলামিয়া  মাদাসায় পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পশ্চিম হাসিমপুর জামিলিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ৪ টি বিভাগ হামদ নাত,ক্বেরাত, আযান, হাদিস ও মাসয়ালা ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আশরাফ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন মাদরাসার ম্যানেজমেন্ট কমিটির অন্যতম কর্ণধার ও ভূমি দাতা ইতালি প্রবাসী শেখ এলাইছ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে  প্রত্যেক বিভাগের প্রথম তিন জনকে পুরুস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণ কারী সবাইকে পুরুস্কার প্রদান করা হয়।পরে দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh