বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

মো. মহি উদ্দিন
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মৌলভীবাজারের কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এবং পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে থানা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ওসি মো. গোলাম আপছার বলেন, কুলাউড়া থানায় পুলিশের পূর্ণ জনবল রয়েছে। শুধুমাত্র লজিস্টিক সাপোর্টের অভাবে পুলিশের পক্ষে পুরোদমে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

তিনি আশাবাদী পুলিশ দ্রুত সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে এবং বর্তমান পরিবেশে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুলিশিং সেবা দিয়ে বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করবে।

পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, থানার দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে। অবহেলিত মানুষদের আইনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গণমাধ্যম কর্মীরা পুলিশকে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও অন্যানের মধ্যে থানার এসআই আমির হোসেন উপস্থিত ছিলেন

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh