শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে কুলাউড়া থানা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ মোঃ মজিদ আলী (৪৭) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কুলাউড়া সদর থানাধীন তেলিবিল গ্রামের আটককৃত মোঃ মজিদ আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় আটকের পর মজিদ আলীকে তল্লাশি করে তার লুঙ্গির কোছা থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মজিদ আলী কুলাউড়া উপজেলার তেলিবিল গ্রামের মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh