মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

কুলাউড়ার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

 

মহি উদ্দিন রিপন : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রায় ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
সম্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা মাপজোকের পর ওইসব অবৈধ দোকানমালিকদের নোটিশ করে অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। অভিযানকালে অনেকে দোকানপাট সরিয়ে নিলেও যারা সরায়নি তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) আরও জানান, অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক দোকানপাট অপসারণ করে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উচ্ছেদকৃত জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি উচ্ছেদকৃত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেন, বাজারের একটি নির্দিষ্ট জায়গা তাদেরকে পুনর্বাসন করা দেওয়া হবে।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুলাউড়া থানার এএসআই তোফায়েল আহমেদ ও আব্দুল মালেক এবং ব্রাহ্মণবাজার ইউপির তহশিলদার আব্দুল আলীম।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh