বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় জবরদখলকৃত কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। আদালতের রায়ের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে অবৈধ দেয়াল ভেঙে সরকারি এ জায়গা উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে ব্যবহার করে আসছিলেন। কিছুদিন আগে দখলকৃত সেই জায়গায় দেওয়াল নির্মাণ করে আদালতে মামলাও করেন তিনি।

মঙ্গলবার আদালত সরকারের পক্ষে রায় দিলে বিকেলে ওই দেয়াল ভেঙে প্রায় কোটি টাকা মূল্যে ৩৩ শতক সরকারি জায়গা উদ্ধার করা হয়। এ সময় জয়চণ্ডী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কামরুন নাহার এবং কুলাউড়া থানার এএসআই ইমদাদসহ পুলিশের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh