বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

সাংবাদিক তুরাব হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

 

ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক দস্তগীর কাউছারকে গ্রেপ্তার করেছে পিবিআই।
বুধবার (১৮ডিসেম্বর) বিকেলে শেরপুরের সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান। তিনি বলেন, বুধবার বিকেলে তুরাব হত্যা মামলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক দস্তগীর কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে সড়কে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এটিএম তুরাব। ওইদিন সন্ধ্যায় নগরের ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। সদ্য বিবাহিত তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন।
ঘটনার এক মাস পর (১৯ আগস্ট) নিহতের ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) বাদী হয়ে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান করে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের নামোল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh