শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা

কুলাউড়ায় কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন হেলাল আহমদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পেয়েছেন হেলাল আহমদ। গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সভায় সর্বসম্মতভাবে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। তিনি ৭ নং ওয়ার্ডের বর্তমান সদস্য। ২০১৪ সালে উপনির্বাচনে তিনি প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হন। হেলাল আহমদ ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রয়াত সবুর মিয়ার পুত্র। মরহুম সবুর মিয়া ৭ নং ওয়ার্ড থেকে টানা ৩ বার ইউপি সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালের ২ ডিসেম্বর সবুর মিয়া মারা যাওয়ার পর হেলাল আহমদ উপনির্বাচনে ও ২০২১ সালের নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন। হেলাল আহমদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমি ছোট বেলা থেকে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে আসছি। খুব কাছ থেকে দেখেছি বাবার জনসেবামূলক কর্মকান্ড। আমি দৃঢ় বিশ্বাস করি পরিষদের সম্মানিত সদস্যগণ ও আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে ইউনিয়নবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকবো।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কর্মধা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দায়ের করা মামলায় গ্রেফতার হন এবং বর্তমানে তিনি জেলহাজতে আছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh