রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান

কুলাউড়ায় ইসলামিক সোসাইটির প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা – ২৪ সম্পন্ন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলা ব্যাপি প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এরই অংশ হিসেবে  কুলাউড়া ও  ইসলামিক সোসাইটির উদ্যোগে ৭৫২ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে”প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা-২৪” সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর (শনিবার)সকাল ১১টায় মৌলভীবাজার ইসলামিক সোসাইটির উদ্যোগে জেলার সকল উপজেলাসহ  কুলাউড়ায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ১৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণি ৪৪৭ ও অষ্টম শ্রেণির ৩০৫ সহ মোট ৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখার জন্য ২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
পরীক্ষা কেন্দ্র থেকে অভিভাবক সাকেল আহমদ বলেন, প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা আমার কাছে ভালো লেগেছে। এতো সুন্দর সুশৃঙ্খল ভাবে পরীক্ষা গ্রহন আমরা খুবই কম দেখি আমরা চাই এরকম পরীক্ষা প্রতিবছর ধারাবাহিক ভাবে চলমান থাকুক।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনুর রশিদ, সোসাইটির জেলা সমন্বয়ক মোঃ ইয়ামীর আলী, কুলাউড়ার পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির পরিচালক অধ্যাপক আব্দুল মুন্তাজিম।
পরীক্ষা পরিচালনা সদস্য সচিব মো: শফিক মিয়া, সদস্য মো: ফখর উদ্দিন, মনসুর আহমদ তালুকদার, রুহুল আমীন, আব্দুল কাইয়ুম, সাব্বির মো: রুনু, মাও তরিকুল ইসলাম খান প্রমুখ।

এ ছাড়াও সকাল সাড়ে ১১ টায়  পরীক্ষা পরিদর্শন করেন  বেলাল আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম খান, রুহুল আমীন রইয়ব, সাংবাদিক নাজমুল বারী সুহেল, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh