শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া হাসপাতালের নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. জাকির হোসেন। রবিবার (১২ জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত একপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। ডা. জাকির এর আগে এই স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. জাকির হোসেন কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা। শিশু বিশেষজ্ঞ এ চিকিৎসকের উপজেলাব্যাপী ব্যাপক সুনাম রয়েছে। এক প্রতিক্রিয়ায় তিনি উন্নত চিকিৎসাসেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সীমান্তের ডাককে বলেন, আমাদের লক্ষ্য এ উপজেলার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে তাদের সেবা করা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা।চাহিদা অনুযায়ী সবধরনের সেবা প্রদান করার আশাবাদ ব্যক্ত করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, হাসপাতালের বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার একই আদেশে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh