সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

পলি রানী দেবনাথ
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
oplus_2

 

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ।
এ সময় তিনি বলেন, যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত সে জাতি তত বেশি উন্নত ও শক্তিশালী। উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। তাই বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী হতে হবে।
মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, ঢাকার পৃষ্ঠপোষকতায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ।
দুইদিনব্যাপী (২১-২২ জানুয়ারি) মেলায় মোট ১৬ টি স্টল বসেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh