শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ডাক বিভাগের সেবা নিয়ে অবহিতকরণ সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

 

কুলাউড়ায় ডাক বিভাগের সেবাসমূহ সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ডাক বিভাগের সিলেট পোস্টালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল মো. ছালেহ আহাম্মদ। বক্তব্যে তিনি ডাক বিভাগ আধুনিকায়নে উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ডাকঘরের সিলেট পশ্চিমাঞ্চলের পরিদর্শক মলয় কান্তি সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার তন্ময় দে চৌধুরী, প্রস্তাবক মো. ছয়ফুল ইসলাম রোকন মিয়া, প্রবীন সাংবাদিক সুশীল সেন গুপ্ত ও এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, জুড়ী টিএন খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ আহমদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক হেলাল আহমদ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলা জামায়াতের শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মছব্বির আলী প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh