শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে বেশি রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশি প্রবাসীরা জানুয়ারিতে ১৭০ কোটি মার্কিন ডলার বা ১ দশমিক ৭০ বিলিয়ন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। ১ ডলার সমান ৮৬ টাকা ধরলে ১৪ হাজার ৬২০ কোটি টাকা পাঠান প্রবাসীরা। যা গত ডিসেম্বরের চেয়ে ৬০০ কোটি টাকা বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালের জানুয়ারিতে দেশে ১৭০ কোটি (১ দশমিক ৭০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের ২০২১ সালের জানুয়ারিতে ১৯৬ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৮৫৬ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের প্রণোদনা ও ডলারের দাম বাড়ায় দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। নতুন বছরের প্রথম দিন থেকে সরকার রেমিট্যান্স প্রবাহে নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh