রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়বের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
সেক্রেটারি সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিম, সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহসেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।
এ সময় জামায়াতের সাবেক আমির আব্দুল বারীসহ সাংবাদিক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা হাসান আলী।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh