রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ইসলামী আইনের চেয়ে পৃথিবীতে ভালো কোনো আইন নেই—ডা. শফিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি ইসলামী আইনের থেকে পৃথিবীতে ভালো কোনো আইন নেই। তাই ইসলামী আইনে, কোরআনের আইনের আলোকে মানবিক দেশ গড়তে হবে।’

বুধবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা কোনো অংশে কম নয়। বার ও বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার নিশ্চিত হতে পারে।’

অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্য মামলা পরিচালনা করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল ও দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh