সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে বালু উত্তোলন করায়, ১ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে চাতলাপুর ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে ইজারাদারের সাব ম্যানেজার শাহ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের চালতাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

তিনি বলেন, শাহ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়েছে। একই অপরাধে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার ছেলে আজমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh