মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

আমাদের কথা’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

 

অনলাইন পত্রিকা আমাদের কথা’র উদ্যোগে সমাজের দুস্থ ও অসহায় মানুষের মুখে ঈদে হাসি ফুটাতে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পত্রিকার সম্পাদক লুৎফুর রহমান বাবু ও প্রকাশক ফাতেমা খাতুন’র অর্থায়নে শুক্রবার (২৮ মার্চ) কুলাউড়া উপজেলার বড়কাপন গ্রামে দেড় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহারের মধ্যে ছিল তেল, ময়দা, সেমাই ও চিনিসহ অন্যান্য উপকরণ।
প্রকাশক ফাতেমা খাতুন বলেন, “ঈদে সবার মুখে হাসি ফুটাতে গেল কয়েক বছর থেকে এই প্রয়াস আমাদের। আগামীতে আরও বড় পরিসরে অনেক মানুষকে এই ঈদ উপহার প্রদান করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন”।
শুক্রবার বিকেল ৩টায় কুলাউড়ার বড়কাপনস্থ বাড়িতে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
প্রিয় কুলাউড়ার সম্পাদক একে এম জাবের ‘র উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন কুলাউড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, স্থানীয় মেম্বার ছালিক আহমেদ, সাবেক ব্যাংকার নেয়ামত আলী, প্রজন্ম যুব সংঘের উপদেষ্টা ব্যবসায়ী জিল্লুর রহমান, অনুলিপির এডমিন আশিকুল ইসলাম বাবু প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh