শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ভিসা ছাড়াই ইউক্রেন থে‌কে পোল্যান্ড ঢুকতে পার‌বে বাংলাদেশিরা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেন থেকে প্রবাসীদের প্রবেশের জন্য সীমান্ত উন্মুক্ত করেছে পোল্যান্ড। এক্ষেত্রে ভিসা ছাড়াই পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেনের বাংলাদেশিরা। ত‌বে দেশ‌টি‌তে প্রবেশ কর‌তে সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখা‌তে হ‌বে।
শুক্রবার (২৫ ফেব্রুয়া‌রি) পোল্যান্ডের বাংলা‌দেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, ভিসা ছাড়াই পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেনের বাংলাদেশিরা। ত‌বে দেশ‌টি‌তে প্রবেশ কর‌তে বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখা‌তে হ‌বে। যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে আশ্রয় নিতে পারবেন।

এছাড়া প্রত্যেক বাংলাদেশিকে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে দূতাবাস।

দূতাবাস জানায়, দূতাবাসের একটি দল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবেন। যারা ইউক্রেন থেকে পোল্যান্ডে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের তারা সহায়তা দেবেন।

রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রোলের অপ্রতুলতা এবং পথে অতিরিক্ত ট্রাফিক জ্যাম অব্যাহত আছে। তাই দেশটির সীমান্তের দূরবর্তী এলাকায় অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের রওনা হওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh