সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বিশ্বকাপ শেষ হতেই ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের দলবদল নিয়ে গুঞ্জন যেন ঢালপালা মেলেছে। রিয়াল মাদ্রিদ তারকাকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল নিজেদের ডেরায় ভেড়াতে চায় বলেও জল্পনা তুঙ্গে। 

 

এরই মধ্যে বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করেছে ভিনিসিয়ুসের এজেন্ট প্রতিষ্ঠান রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনাল। ব্রাজিল তারকার ভবিষ্যৎ ও দলবদল নিয়ে সম্প্রতি তৈরি হওয়া গুঞ্জনকে ‘ভুয়া ও ক্ষতিকারক’ বলে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি। আর্সেনালে সম্ভাব্য ট্রান্সফার সংক্রান্ত খবরের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা।

সম্প্রতি বেশ কিছু প্রভাবশালী সংবাদমাধ্যমে দাবি করা হয়, আগামী মৌসুমে গানারদের ডেরায় পাড়ি জমাতে পারেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার। কিন্তু এই ধরনের সংবাদকে ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের অসন্তোষ প্রকাশ করে রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনালের সভাপতি মাইকেল ইয়োরমার্ক লিখেছেন, ‘মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যখন অপেশাদার ও অপতথ্যভিত্তিক সংবাদমাধ্যম আমাদের ক্লায়েন্টদের নিয়ে ভুয়া তথ্য পরিবেশন করে, তখন আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কোনো তথ্যপ্রমাণ ছাড়া ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের টার্গেট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh