রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

খালেদা জিয়ার সাথে রাষ্ট্রদূত আনসারীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন তিনি। বিএনপির মিডিয়া সেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ৫ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মুশফিকুল ফজল আনসারী।

সে সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh