মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

কুলাউড়া পৌরসভায় ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
Oplus_131072
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২০২৬ অর্থবছরে প্রস্তাবিত ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
৩০ জুন  (সোমবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর মিলনায়তনে পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
পৌর প্রশাসক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ১২ হাজার ৮৭৪ টাকা। উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকা। বাজেটে উদ্ধৃত্ত রয়েছে ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকা। চলতি  অর্থবছরে উদ্ধৃত্ত উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ১৪১ টাকা আগামী অর্থবছরের জন্য স্থানান্তর করা হয়েছে।
বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, পৌরসভার নিজস্ব তহবিল ও বিভিন্ন প্রকল্প সহায়তা থেকে পৌর এলাকার ভৌত অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, যানজট নিরসনে ফুটপাত নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক-উপসড়ক প্রশস্তকরণ, পাবলিক টয়লেট, বিদ্যুৎ লাইন স্থাপন ও রক্ষণাবেক্ষণ, হাটবাজার উন্নয়ন, পৌর এলাকায় কসাইখানা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পৌর এলাকার শিক্ষার মানোন্নয়নে পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার প্রস্তাব করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh