রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন লুবানা ইয়াছমিন শম্পা।

প্রায় ১০ বছর পর রোববার উইমেন চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাব্কে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরীসহ ৯ জন।

সভাপতি পদে শম্পা পেয়েছেন ১৩৬ ভোট, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তার পেয়েছেন ১০৯ ভোট।
নির্বাচনে সভাপতি পদে মোট ২ জন এবং পরিচালক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৮৯ ভোট প্রাপ্ত হয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সামা হক চৌধুরী। এবং ১৮৭ ভোট পেয়েছেন জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোট পেয়েছেন সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোট পেয়েছেন রেহানা আফরোজ খান, ১৪৬ ভোট পেয়েছেন রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোট পেয়েছেন আসমাউল হাসনা খান, ১৪১ ভোট পেয়েছেন গাজী জিনাত আফজা, ১৪০ ভোট পেয়েছেন শাহানা আক্তার এবং ১৩৮ ভোট পেয়েছেন তাহমিনা হাসান চৌধুরী।
রোববার সকাল ৯টা থেকে সিলেট পিটিআই মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৩টায় শেষ হয়। মোট ২৭৪ জন ভোটার অংশগ্রহণ করেন। ভোটগ্রহণের পর বিকেল ৫টায় গণনা শুরু হয়।
নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পর্ষদে সহ-সভাপতি পদে আলেয়া ফেরদৌসি তুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার এই নির্বাচন দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh