শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

ফারজানা আহমেদ
  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রী।

সভা শেষে মন্ত্রী জানান, ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশেও গত প্রায় দেড় মাস ধরে জ্বালানি তেল নিয়ে তীব্র সংকট চলছে। এতদিন সরকার শুধু জেট ফুয়েলের দাম বাড়ালেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে গত শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh