আগামী ১৭ জুন মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । উদ্বোধন করবেন ৩য় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে। সফর সফল করতে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
Related