সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কুলাউড়ায় পলাতক আসামী পুলিশের খাঁচায়।

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  1. কুলাউড়ায় পলাতক আসামী জাকির হোসেন (২১)-কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাক্তি উপজেলার কাউকাপন এলাকার মৃত সামছুল হক বাচ্চুর পুত্র।

শনিবার (১৯ মার্চ) অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার কোম্পানীগঞ্জ বাজার গ্রেপ্তার করা হয় তাঁকে।

থানা সুত্রে জানা যায়, ২০২১সালের ২৫ সেপ্টেম্বর, মধ্যরাতে কাউকাপন বাজারের দক্ষিণে কাউকাপন-কটারকোনাগামী পাকা রাস্তায় আসামী জাকির হোসেন ও তার অন্যান্য সহযোগীরা মিলে কাউকাপন বাজারে বন্ধু ভেরাইটিজ ষ্টোর দোকানের ব্যবসায়ী উপজেলার হরিচক গ্রামের বাসিন্দা প্রতাপ চন্দ্র দে’র পুত্র স্বপন চন্দ্র দে-কে (৩০) মারপিট করে গুরুতর জখম করে, নগদ ২’লক্ষ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনার প্রতাপ চন্দ্র দে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।

এজাহারনামীয় আসামী কাবুল মিয়াকে এর আগে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলেও আত্মগোপনে চলে যায় মূল আসামী জাকির হোসেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা থেকে আটক করা হয় তাকে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের দিক নির্দেশনা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের অভিযান পরিচালনা করেন এসআই/মোঃ কামরুল হাসান সহ অন্যান্যরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh