বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে- এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বুধবার (২০ এপ্রিল ২০২২) ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেলর সোনারগাঁও রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি রফিকুজজামান ফারুকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ রশিদ আহমদের পরিচালনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন ক্বারী এজাজুল হক।

সংগঠনের সর্ব স্তরের নেতৃবৃন্দের উপস্হিতিতে দোয়া ও ইফতার মাহফিল প্রাণবন্ত হয়ে উঠে। সভায় আলোচকগণ বলেন,”সম্প্রতি আমরা আমাদের কানাইঘাট উপজেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গকে হারিয়েছি। এদের মধ্যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমাদের সংগঠনের উপদেষ্টা মরহুম ফয়জুর রহমান চেয়ারম্যান, কমিউনিটির বিশিষ্ট মুরব্বি আমাদের উপদেষ্টা মরহুম আব্দুর রহমান, সম্মানিত সদস্য নুরুল আলমের মমতাময়ী মা মরহুমা আজিজুন খাতুন। আমরা আরো হারিয়েছি আমাদের কোষাধ্যক্ষ কামাল উদ্দীনের আপন ভাই মরহুম মইনুদ্দিন, প্লানিং সেক্রেটারি মাসুম আহমদের আপন চাচা মরহুম হাজী এবাদুর রহমান, আইটি সেক্রেটারি কাওছারের আপন চাচা কানাইঘাট ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সেক্রেটারি মরহুম আব্দুন নুর। আর বিশেষ করে যিনি ছিলেন আমাদের কার্যনির্বাহী সংসদের সন্মানিত সদস্য মরহুম বাবুল হোসেন দুই সপ্তাহ আগে ইন্তেকাল করেছেন। এই নিবেদিত প্রাণ ব্যাক্তিদের মৃত্যুতে আমরা সবাই শোকাহত।

ইফতার পুর্ববর্তি সময়ে এসকল মোরদেগান সহ বিশ্বের সকল মৃত মুসলিম উম্মার রোহের মাগফিরাত কামনা বাংলাদেশের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh