শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

সিলেট-৩ আসনে উপনির্বাচন ৪ সেপ্টেম্বর

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 

সোমবার নির্বাচন কমিশন (ইসি) নতুন এই তারিখ ঘোষণা করে। 

গেল ২৮ জুলাই এ উপনির্বাচনে ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে কয়েক দফা পেছানো হয়।

সর্বশেষ এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। 

১১ মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের শর্ত ৪ অনুযায়ী পদ শূন্য হওয়ার দিন থেকে ৯০ দিনের মধ্যে শূন্য পদ পূরণ করার বাধ্যবাধকতা রয়েছে। 

তবে দৈবদুর্বিপাকের কারণে যদি এ ৯০ দিনের মধ্যে নির্বাচন করা না যায় তাহলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে ওই শর্তে। সে অনুযায়ী এ নির্বাচন করার জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছে নির্বাচন কমিশন।

সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh