সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

জুড়ীতে ৪ ডাকাত গ্রেফতার,,পুলিশের সংবাদ সম্মেলন

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের পক্ষ থেকে বুধবার (৮ জুন) দুপুর ১২টায় ৪ ডাকাত গ্রেফতারের ঘটনায় এক সংবাদ সম্মেলনের করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুদর্শন কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, জুড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম।

জানা যায় গত  ৪ জুন উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের এক প্রবাসীর বাড়িতে কলাপসিবল গেইট কেটে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্গকার নিয়ে যায় যাকাত দলের সদস্যরা। পরে ওই বাড়ির বাসিন্দা জিয়াউর রহমান বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করলে বাদীর বক্তব্য ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে মাত্র ৭২ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত আসামি গোয়ালবাড়ী ইউনিয়নের হালগরা গ্রামের লাল মিয়ার পুত্র আবদুল জলিল (৩০) কে পাশ্ববর্তী দক্ষিণভাগ এলাকা থেকে ভোরবেলা আটক করে।
পূর্বজুড়ী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৭), জামকান্দি গ্রামের হাজির উদ্দিনের পুত্র মারুফ উরফে সানু (২১)কে জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর (খালপাড়ের) আবদুল করিম উরফে লকুছ মিয়ার পুত্র রবি মিয়া (২১)কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ অর্থ, ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। তবে আসামী কামরুল ইসলাম কে পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুড়ী থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতির কাজে একটি মাইক্রোবাসসহ অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh