বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ভারতে মহানবী(সাঃ)কে অবমাননার প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

ভারতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন আয়েশা (রাঃ)কে নিয়ে কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বাদ যুহর জুড়ী নামাবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে জুড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশুপার্ক সম্মুখে প্রতিবাদ সভায় মিলিত হয়।
মিছিল পরবর্তী পথ সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুস শহীদ,সাংগঠনিক সম্পাদক মুফতি মাও ময়নুল ইসলাম,জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,জুড়ী শহর আল-ইসলাহ’র সম্পাদক এম এ মাকসুদ জুনেদ।
বক্তারা বলেন,মহানবী হযরত মুহাম্মদ সাঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব,যার শান ও মান আকাশচুম্বী, যার চরিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ,স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন।তাঁর এমন মহান চরিত্রের উপর অবমাননাকর বক্তব্য যে সকল কুলাঙ্গাররা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদের প্রাণ ও ঈমান,অনতিবিলম্বে এর উপযুক্ত প্রতিক্রিয়া না আসলে আরও তীব্র বিক্ষোভ কর্মসূচির ডাক আসবে বলে বক্তারা আশ্বস্ত করেছেন,এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ জন্য আহবান করেন।

জুড়ী উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাঃ লুৎফুর রহমান এর পরিচালনায় উপস্থিত ছিলেন জুড়ী আল-ইসলাহ’র সহ-সভাপতি হাঃ বদরুল ইসলাম,মাওঃ তাজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আলী হোসাইন গাজী,সহ-প্রশিক্ষন সম্পাদক খুরশিদ আলম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল,সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ,ফুলতলা আল-ইসলাহ’র সভাপতি মাওঃ গোলাম মোস্তফা,যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,সাগরনাল আল-ইসলাহ’র হাঃ রিয়াজ উদ্দিন ময়না,জুড়ী শহর আল-ইসলাহ’র সভাপতি মাহবুবুর রহমান,সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ মাসুম,গোয়ালবাড়ি আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক ফয়ছল খান,পুর্বজুড়ী আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক হাঃ আশিকুর রহমান,জুড়ী তালামীযের সাবেক সাধারণ সম্পাদক হাঃ জুবায়ের আহমদ সায়েম, সাবেক সভাপতি মাওঃ কামরুল ইসলাম,হাঃ আইনুদ্দীন আলী,সহ-সভাপতি হাঃ আমিনুল ইসলাম,বর্তমান সহ-সভাপতি বেলাল আহমদ,জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি হাঃ রেদওয়ান হোসাইন,সম্পাদক মেহেদী হাসান,ফুলতলা ইউনিয়ন শাখার সভাপতি হাঃ শামিম আহমদ,সম্পাদক হাঃ কামিল হোসাইন,গোয়ালবাড়ি শাখার সভাপতি জামিল উদ্দিন,সম্পাদক হাঃ শরিফ আহমদ,সাগরনাল শাখার সভাপতি আব্দুস সামাদ পারভেজ, সম্পাদক আতিক আহমদ,পুর্বজূড়ী শাখার সভাপতি হাঃ সাব্বির আহমদ প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh