শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়ির সামনে থেকে তুলে নিয়ে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

কুলাউড়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) রাতে উপজেলার টিলাগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
গ্রেপ্তারকৃতরা হলো- বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার ময়নুল হকের ছেলে মো. শাহিন আহমদ, বারেক মিয়ার ছেলে মো. তোফাজ্জল হক ও মৃত নূরুল ইসলামের ছেলে মো. হোসেন।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ওই দুই স্কুলছাত্রী পরীক্ষা দিতে স্কুলে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে টিলাগাঁওয়ের বিজলী এলাকায় স্কুলছাত্রীদের বাড়ির সামনে আগে থেকে ওৎ পেতে বসে থাকা শাহিন, তোফাজ্জল ও হোসেন তাদেরকে জোরপূর্বকভাবে অপহরণ করে সিএনজি অটোরিকশা করে শমসেরনগরের দিকে চলে যায়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও অপহরণকারীদের আটক করতে তারা ব্যর্থ হন। পরে ওই দুই স্কুলছাত্রীকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে একটি জঙ্গলে নিয়ে যায় তারা।
সেখানে নেওয়ার পর দুই স্কুলছাত্রীকে তারা জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তাদের চিৎকারে ভয়ে অপহরণকারীরা তাদের গাড়িতে উঠিয়ে বাড়ির সামনে পৌঁছে দেয়।
সেখানে পৌঁছার পর তারা কান্নাকাটি করলে বাড়ির লোকজনসহ স্থানীয়রা এসে অপহরণকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত ৩ জনকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh