বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

বড়লেখায় ইটাউরী হ্যাল্পিং হ্যান্ডস ইউকে ও ইটাউরী গ্রামের প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

বড়লেখা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২

দুর্যোগ কিংবা দুর্বিপাকে সব সময় মানবিক কাজে এগিয়ে আসেন প্রবাসীরা৷ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুর পুর ইউনিয়নের ইটাউরী গ্রামের যুক্তরাজ্য প্রবাসীরা গড়ে তুলেছেন হ্যাল্পিং হ্যান্ডস ইউকে নামের একটি সংগঠন। এছাড়াও এই গ্রামের অনেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বি্শ্বের বিভিন্ন উন্নত রাস্ট্রে বসবাস করেন। তাদের উদ্যোগে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইটাউরী গ্রামে নগদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গ্রামের মুরব্বি জয়নাল আবেদীনের সভাপতিত্বে,আব্দুর রহিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও সমাজ সেবক আহমদ সিদ্দিক সাইরাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনাম উদ্দিন,সাবেক ইউপি সদস্য মিছবাহুল হক মিনু,সমাজ সেবক ফজলুর রহমান,সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাজু আহমদ,সমাজ সেবক সৈয়দ আব্দুর রহিম,আব্দুল হামিদ,ইব্রাহীম আলী,নজরুল ইসলাম,আব্দুল করিম ও আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।

ইটাউরী গ্রাম সহ প্বার্শবর্তী গ্রাম পকুয়া, সুফিনগর,বাগল, চরিয়া, দৌলতপুর, নওয়া পাড়া, কান্দিগ্রাম, কবিরা, নওয়া টিল্লা ও বিহাইডহর গ্রামের প্রায় ৭ শতাধিক পরিবারের মাঝে নগদ প্রায় ৫ লক্ষাধিক টাকা বিতরণ করা হয়। এ ইটাউরী গ্রামের গন্যামাণ্য ব্যক্তিরা এসব এলাকায় গিয়ে নগদ অর্থ পৌছে দেন।

এসময় তারা গ্রামের প্রবাসীদের এই মহৎ কাজের প্রসংসা করেন। এবং তাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।  ইটাউরী হ্যাল্পিং হ্যান্ডস প্রতিষ্ঠার এক দশক থেকে গ্রামের প্রবেশ মুখে দৃষ্টি চত্বর নির্মানের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন,শিক্ষা বিস্তারসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh