রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

মৌলভীবাজারের নতুন ডিসি তৌহিদুজ্জামান পাভেল

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক তৌহিদুজ্জামান পাভেল। ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে । এর আগে তিনি বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবেও কর্মরত ছিলেন । পরে উপসচিব পদমর্যাদার তাকে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে পদায়ন করা হয় ।

তৌহিদুজ্জামান পাভেল মুন্সিগঞ্জ সদরে উত্তর ইসলামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট শামসুজ্জামান মানিকের কনিষ্ঠ পুত্র।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জারি করা দুটি প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু জেলায় বর্তমান কর্মকর্তাদের বদলি করা হয়েছে, বাকিগুলোতে নতুন নিয়োগ নির্বাচন ঘনিয়ে আসায় এই পদগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh