রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়ায় আওয়ামীলীগ নেতা সাদরুল খানের পক্ষ থেকে সপ্তাহব্যাপি ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার সাদরুল আহমদ খানের উদ্যোগে কুলাউড়ার বন্যাদুর্গত ইউনিয়ন এলাকায় সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বন্যাদুর্গত জয়চন্ডী ইউনিয়নের ৪ শতাধিক মানুষকে এই চিকিৎসা সেবা দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। সেবার পাশাপাশি ফ্রি ওষুধও বিতরণ করা হচ্ছে।
ডা. নারায়ণ ধরের সভাপতিত্বে ও সামাজিক সংগঠন সানরাইজের চেয়ারম্যান জনি তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
বিশেষ অতিথি ছিলেন ডা. রাজেন্দ্র, রহমত আলী ও তপন চন্দ্র নাথ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক জাহেদুর রহমান জাহেদ, ইব্রাহিম আলী, সানরাইজ ক্লাবের সহসাধারণ সম্পাদক সাহান আহমেদ, রনি আহমেদ প্রমুখ।
চিকিৎসা সেবার উদ্যোক্তা সদরুল আহমদ খান জানান, আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে মূলত এই কর্মসূচি। ২৬ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বন্যাদুর্গত ইউনিয়নগুলোতে চলবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বন্যার শুরু থেকে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানুষের পাশে থেকে ত্রাণ তৎপরতা চালান অবসরপ্রাপ্ত এই স্কোয়াড্রন লীডার।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh