শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

জুড়ীতে অতিরিক্ত দাম চাওয়ায় ক্রেতা সেজে ভোক্তার জরিমানা

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে জুড়ী উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে বুধবার (২৭জুলাই) অভিযান পরিচালনা করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে ইলেকট্রনিকস সামগ্রী ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান বিক্রয় করছেন এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের আগে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম ক্রেতা সেজে ইলেকট্রনিকস সামগ্রীর দাম যাচাই করেন। অভিযানে দেখা যায় ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ীরা চার্জার ফ্যানে ৮০০ থেকে ১,৪০০ টাকা পর্যন্ত লাভ করেন। অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করা, যথাযথভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কামিনীগঞ্জ বাজারে জাপান ইলেকট্রনিক্সকে ৬ হাজার টাকা, সনজয় লীলা ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ‌অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সকল ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য ক্রয়- বিক্রয় এবং ভাউচার সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তিনি আরো জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh