সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

হাসপাতালের মর্গে সেই শিক্ষিকার মরদেহ, মেডিকেল বোর্ড গঠন

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

মরদেহ উদ্ধারের পর কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহারের মরদেহ সিআইডির সুরতহালের পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। রোববার (১৪ আগস্ট) দুপুরে শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে পুলিশ। তবে সিআইডির কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিস্তারিত কিছু জানাননি।

নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার  জানান, হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শামিউল ইসলাম শান্তকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। পুলিশের সুরতহাল রিপোর্ট পাওয়ার পর ময়নাতদন্ত শুরু করা হবে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসীন জানান, রাজশাহী সিআইডির ফরেনসিক টিম দুপুর ১২টার দিকে বলারীপাড়ার ওই বাড়িতে আসেন। সিআইডির ফরেনসিক টিমের পরিদর্শক অনিমেষ মকুট মনিরের নেতৃত্বে আসা ফরেনসিক টিমের সদস্যরা সুরতহাল প্রতিবেদন করার পাশাপাশি আলামত সংগ্রহ করেন। এরপর দুপুর আড়াইটার দিকে খায়রুন নাহারের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh