বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় কাতার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২

চিকিৎসা, আতিথেয়তা, ড্রাইভিং ও আইটি খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিতে চায় কাতার।

রোববার (২১ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন আল সামিক আল মারি এ কথা জানান।

কাতারের শ্রমমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের পাশাপাশি কাতারের অর্থনীতির উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অভ্যন্তরীণ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দক্ষতা উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কে কাতারের শ্রমমন্ত্রীকে অবহিত করেন। তিনি বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার সরকারের সহযোগিতার প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান, ফিলিস্তিন, চাঁদ এবং সুদানে মধ্যস্থতার জন্য কাতারের ভূমিকার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে কাতার সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার অনুরোধ জানান।

কাতারের শ্রমমন্ত্রী কোভিড মহামারি সত্ত্বেও বাংলাদেশের স্থিতিশীল উন্নয়নের প্রশংসা করেন।

মোমেন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তুলে ধরে বাংলাদেশে কাতারি বিনিয়োগের অনুরোধ জানান। মোমেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাতারের শ্রমমন্ত্রী জানান, তার দেশ বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই-বাছাই করবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh