মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় প্রয়াত আনছার পারভেজ তালুকদারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশিষ্ট শ্রমিক নেতা ও সাবেক উপজেলা যুবলীগ নেতা প্রয়াত আনছার পারভেজ তালুকদারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমুলক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বাদ মাগরিব আলালপুর আলহাজ্ব আত্তরখান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের নিয়ে আনছার পারভেজ তালুকদার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন সানরাইজ এস এস ক্লাব।

সামাজিক সংগঠন সানরাইজ এস এস ক্লাব’র সভাপতি তুহিন আহমেদের সভাপতিত্বে সংগঠনের চেয়ারম্যান জনি তালুকদারের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুস শহিদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান বখস, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মঞ্জু আহমেদ, পৌর ছাএলীগের সিনিয়র সহ সভাপতি এপি তালুকদার রনি, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা:আব্দুল বাছিত,পারভেছ বখস, প্রবাসী মতিন আহমেদ, আয়োজক সংগঠনের উপদেষ্টা ইব্রাহীম আলী, সিনিয়র সদস্য সফিক আহমেদ, হাফিজ তুহিন আহমেদ সহ অন্যান্যরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh