রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী পুলিশের খাঁচায়

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ ও ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজীপুর ও রাউৎগাঁও ইউনিয়ন এলাকায় পুলিশের দুটি পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শ্রীমঙ্গল থানার জঙ্গলবাড়ী চা বাগানের মধু তাঁতীর ছেলে যতন তাঁতী (২৬), একই থানার বওলাছড়া চা বাগানের মৃত রঞ্জিত কর্মকারের ছেলে জিতেন কর্মকার (২৫) ও কুমিল্লা জেলার রসুলপুর গ্রামের আব্দুর রহিম সর্দারের ছেলে মো. আবু তাহের (৪৫)।
পুলিশ জানায়, সোমবার রাতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে উপজেলার হাজীপুর ও রাউৎগাঁও ইউনিয়ন এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে থানার এএসআই মো. রুমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ হাজীপুরের কটারকোনা বাজার এলাকা থেকে যতন ও জিতেনকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।
অপর অভিযানে এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাউৎগাঁওয়ের কৌলা এলাকা থেকে আবু তাহেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh