শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

ছাদখোলা বাসে পথে পথে ভালোবাসায় সিক্ত সাবিনারা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

সাফ চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবিনা-সানজিদারা। সেই সঙ্গে ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছাও পূরণ হয়েছে।

ছাদখোলা বাস থেকে অধিনায়ক সাবিনা খাতুন ট্রফি উঁচিয়ে বলেছেন, এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সবাইকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য।  আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞ।

এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাবিনা-সানজিদাদের বহন করা বিমানটি।

সেখানে তাদের ফুলেল সংবর্ধনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এরপর ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পথে রওনা হয়েছেন ফুটবলাররা। বাসের রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে ফুটবলারদের আরেকবার সংবর্ধনা দেওয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh