শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মৌলভীবাজারে রায় শুনার পর কাঠগড়া থেকে পালালো আসামি

নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতের কাঠগড়া থেকে রায় শুনে পালিয়ে গেছেন বাবলু মিয়া নামে এক সাজাপ্রাপ্ত আসামী। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ইন্সপেক্টের দীপংকর বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজার মডেল থানায় এমটি মামলা দায়ের করেছেন। এদিকে সংশ্লিষ্ট আদালত পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে পুলিশ সুপারকে লিখিত ভাবে অবগত করেছেন। মঙ্গলবার মৌলভীবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। কোর্ট পুলিশ, সংশ্লিষ্ট মামলার আইনজীবি ও আদালত সূত্রে জানা যায়, সৈয়দা লতিফা তালুকদার বাদী হয়ে সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের মো: মতলিব মিয়ার ছেলে বাবলু মিয়াকে আসামী করে এনআই এ্যাক্টের একটি মামলা করেন (মামলা নং ৪৭৭/১৯)। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ছিল চুড়ান্ত রায়ের দিন। বিচারক জিহাদুর রহমান আসামীকে বিনাশ্রম ১ বছরের কারাদন্ড ও চেকে উল্লেখিত ৮লক্ষ টাকা পরিশোধের রায় দেন। রায় শুনেই আসামী বাবলু মিয়া কৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। কোর্ট পুলিশ ইনচার্জ ইউসুফ আলী বলেন, রায় শুনার পর কৌশলে আসামী আদালত কাঠগড়া থেকে পালিয়ে যায়, পরে তাকে অনেক খোঁজাখুজি করে গ্রেফতার করা সম্ভব হয়নি। দায়িত্বরত পুলিশের অবহেলার কারণে এমনটি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু প্রতারক আছে যারা আগ থেকেই টের পেয়ে পালিয়ে যায়। সে এই সুযোগকে কাজে লাগিয়েছে বাবলু।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) রবিউল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রফেতার করতে আমাদের চেষ্ট অব্যাহত আছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh