বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জামায়াতসহ শরিকদের সঙ্গে দূরত্ব ঘোচানোর উদ্যোগ

হাবিবুর রহমান খান
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনকে কেন্দ্র করে রাজপথে পুরোপুরি সক্রিয় হতে চায় বিএনপি। এ ইস্যুতে সরকারবিরোধী দলগুলো সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার চিন্তা করছেন নেতারা। এর অংশ হিসাবে ইসি পুনর্গঠনের আগে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হবে।

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে হবে আলোচনা। পাশাপাশি নেয়া হবে নাগরিক সমাজের মতও। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন না হলে এর প্রতিবাদে রাজপথে আন্দোলনে নামবে বিএনপি। সেখানেও রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের পাশে চায় তারা। দলের গুরুত্বপূর্ণ কয়েক নেতার সঙ্গে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা করেছে হাইকমান্ড। শিগগিরই দলীয় ফোরামে আলোচনার পর এ ব্যাপারে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য।

জানা গেছে, নির্বাচন কমিশন পুনর্গঠন ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে চলমান দূরত্ব ঘোচানোরও উদ্যোগ নিচ্ছে হাইকমান্ড। বিশেষ করে জোটের শরিক জামায়াতে ইসলামী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় তারা।

ইতোমধ্যে দলের নীতিনির্ধারক ও নাগরিক সমাজের একাধিক প্রতিনিধি এ নিয়ে কাজ শুরু করেছেন। যার বহির্প্রকাশও দেখা যাচ্ছে। দীর্ঘদিন পর একই মঞ্চে দেখা গেছে বিএনপি ও জামায়াতের শীর্ষ দুই নেতাকে। এ নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা আলোচনা। জোট থেকে জামায়াতকে ছাড়ার যে আলোচনা ছিল তা থেকে দলটি পিছু হটছে বলে মনে করছেন অনেকে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh