শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বুধবার করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নেবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

আজ বুধবার রাজধানীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এদিকে টিকা নিতে যাওয়ার সময় নিরাপত্তা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এসংক্রান্ত একটি চিঠি ডিএমপির সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ করোনা টিকা গ্রহণের জন্য বুধবার দুপুর ২টায় সময় নির্ধারণ করা হয়েছে। গুলশানের নিজ বাসভবন থেকে হাসপাতালে যাওয়া-আসার সময় খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

বিএনপি চেয়ারপারসন গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাঁকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। এর এক মাস পর ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ  নেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh