সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ব্রাহ্মণবাজার ইউনিয়নের পূর্ব জালালাবাদ এলাকার করিম মিয়ার ছেলে মো. নিয়ামত মিয়া, একই এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে তফুর মিয়া, রাজু মিয়ার ছেলে টিটু মিয়া ও মুজিবুর রহমানের ছেলে শামছুদ্দিন।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃত ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh