বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

জাতীয় প্রবাসী দিবস ৩০ ডিসেম্বর

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন করবে সরকার। প্রতি বছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

তিনি বলেন, প্রতি বছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস (National Expatriates’ Day)’ ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে৷ আগামী ৩০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপান করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh