বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

জুড়ীতে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের জুড়ীতে বিবাহিতা নারীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুছ ছালাম(৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারী) বিকেলে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে অভিযোগরর ভিত্তিতে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আদালত গ্রেফতারি পরওয়ানা জারি করলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

আব্দুছ ছালাম (৪২) উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামের মোঃ উসমান আলীর ছেলে।

মামলার এজহার সুত্রে জানা যায়, আব্দুছ ছালাম ও ওই নারীর বাড়ী পাশাপাশি হওয়ায় তিনি কৌশলে ওই নারীর আপত্তিকর ছবি তুলে রাখেন।ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করেন । একপর্যায়ে ওই নারীর আপত্তিকর ছবি নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন এবং প্রবাসে থাকা ওই নারীর স্বামী সন্তানের নিকট হোয়াটসঅ্যাপে প্রেরণ করেন।পরে তিনি ওই নারীর নিকট অর্থ দাবি করেন। তারপর ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে আদালতে অভিযোগ করেন।জুড়ি থানার ওসি মো মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh