মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তনগর ট্রেনের ধাক্কায় মো.ওয়াহিদ আলী (২৪) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুলাউড়ার লংলা-টিলাগাঁও রেল স্টেশনের মধ্যবর্তী আমানীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলটি শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানার অধীনে হওয়ায় সেখানকার পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা গিয়ে লাশ উদ্ধার করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুরের বাসিন্দা মৃত দছু মিয়ার পুত্র ওয়াহিদ আলী বাড়ির কাছে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। পিছন থেকে ঢাকা থেকে সিলেটমুখী দ্রতগামী আন্তনগর পারাবত ওয়াহিদকে ধাক্কা দেয়। এতে রেললাইনের পাশে ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই মো. রায়হান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh