বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র পেলো পথশিশুরা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র (কম্বল) উপহার পেয়েছে মৌলভীবাজারের কুলাউড়ার পথশিশুরা। কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির পক্ষে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই শীতবস্ত্র কুলাউড়ার আলোর পাঠশালা নামক স্কুলের পথশিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে কুলাউড়া রেলস্টেশন এলাকায় আলোর পাঠশালা স্কুলের ৬৫ জন অসহায় পথশিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পথশিশুদের পাশে দাঁড়ানো খুবই ভালো কাজ। তিনি যে সব পথশিশুদের স্কুল ব্যাগ নেই তাদের প্রত্যেককে স্কুল ব্যাগ দেওয়ার আশ্বাস দেন। শীতের সময়ে অসহায় মানুষের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
স্বাগত বক্তব্য রাখেন ইউএনওর শিশুপুত্র জাবির মাহমুদ।
পাঠশালার শিক্ষক হাবিবুর রহমান হোসাইনের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপির প্রতিনিধি হোসেন মনসুর, এমপির অফিস সহকারী শেখ রুহেল, স্টেশনমাস্টার রোমান আহমদ, উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আবদুল লতিফ প্রমুখ।
এমপির অফিস সহকারী শেখ রুহেল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির বরাদ্দকৃত এ শীতবস্ত্র (কম্বল) ৬৫ জন অসহায় পথশিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh